গোপনীয়তা নীতি

সর্বশেষ হালনাগাদ: ১৩ আগস্ট ২০২৬

কী তথ্য নেওয়া হয়

এই সাইটের কন্টাক্ট ফর্মে আপনি নিজে যা লেখেন শুধু সেটুকুই — নাম, মোবাইল নম্বর, ইমেইল (দিলে), কোন সেবা চান এবং আপনার বার্তা। এর বাইরে আলাদা কোনো তথ্য সংগ্রহ করা হয় না।

কেন নেওয়া হয়

শুধু আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং কাজের প্রস্তাব পাঠানোর জন্য। আপনার তথ্য কারও কাছে বিক্রি করা হয় না, ভাড়া দেওয়া হয় না, বিজ্ঞাপনদাতার সঙ্গে ভাগ করা হয় না।

কোথায় যায়

ফর্মের তথ্য সরাসরি ইমেইলে চলে আসে। আলাদা কোনো ডেটাবেজে জমা রাখা হয় না। ইমেইল পৌঁছে দেওয়ার কাজটি করে Cloudflare ও Google (Gmail), তাই বার্তাটি এই দুটি সেবার মধ্য দিয়ে যায়।

কতদিন রাখা হয়

ইমেইল ইনবক্সে যতদিন থাকে ততদিন। আপনি বললে মুছে ফেলা হয় — hello@sitelagbe.com ঠিকানায় লিখলেই হবে।

কুকি ও ট্র্যাকিং

বিজ্ঞাপনের কোনো কুকি নেই, ফেসবুক পিক্সেল নেই, আপনাকে অন্য সাইটে অনুসরণ করার কোনো ব্যবস্থা নেই। সাইটটি কতজন দেখলেন তার একটি সাধারণ হিসাব রাখা হয় Cloudflare Web Analytics দিয়ে, যা কোনো কুকি বসায় না এবং আলাদা ব্যক্তিকে শনাক্ত করে না।

বাইরের সেবা

লেখার ফন্ট Google Fonts থেকে আসে, তাই পাতাটি খুললে আপনার ব্রাউজার Google-এর সার্ভারে একটি অনুরোধ পাঠায়।

ডেমো পাতাগুলো

এই সাইটের নমুনা (ডেমো) পাতাগুলোতে যেসব প্রতিষ্ঠান, নাম, ছবি ও তথ্য দেখানো হয় সেগুলো সম্পূর্ণ কাল্পনিক। ডেমোর কোনো ফর্ম আসলে কোথাও কিছু পাঠায় না।

যোগাযোগ

গোপনীয়তা নিয়ে কোনো প্রশ্ন থাকলে hello@sitelagbe.com ঠিকানায় লিখুন।